1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

১৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এই মাসেরই ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন মুসলিমরা; আর ঈদুল আজহার দু’দিন আগে থেকে হজের কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগমী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

 

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট