1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

চাঁদের দূরবর্তী অংশে চীনের মহাকাশযানের সফল অবতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৬৯৩ বার পড়া হয়েছে

চাঁদে চালকবিহীন একটি নভোযান সফলভাবে অবতরণের দাবি করেছে চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চাঁদের ‍দূরবর্তী অংশে অবতরণ করেছে চীন নির্মিত চেইঞ্জ-৬ নামের ওই মহাকাশযানটি। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টা নাগাদ চন্দ্রপৃষ্ঠের অদূরের পোল-আইটকেন নামক অববাহিকায় অবতরণ করে চীনের ওই বিশেষ যান।

চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রকে উদ্বৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিহাসে এবারই প্রথম পোল অববাহিকায় অবতরণ করেছে চীন নির্মিত ওই চন্দ্রযান। এবারের মিশনের উদ্দেশ হচ্ছে ওই অঞ্চল থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহ করা। এরপর ৩ মে পৃথিবীর পথে রওনা হবে এই মহাকাশযানটি। চীনা মহাকাশ বিজ্ঞানীরা চাঁদের পোল অববাহিকার প্রাচীন পাথরের ওপর গবেষণা চালানোর লক্ষ্যে একটি সফল মিশনের পথে রয়েছে বলেও দাবি বেইজিংয়ের।

 

তবে চীনের মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের নতুন এই এলাকায় নভোযানটি অবতরণ করাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। কারণ ওই স্থানে যানটির সঙ্গে যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছিল। এর আগে ২০১৯ সালে চেইঞ্জ-৪ নামের একটি আকাশযান চাঁদে পাঠিয়েছিল চীন। সূত্র: বিবিসি, রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট