1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর পীরেরবাগস্থ বাইতুল মামুন কেন্দ্রীয় জামে মসজিদ (পাকা মসজিদ)-এ জুম’আর নামাজ আদায় করেন।

জুম’আর সালাতের পূর্বে তিনি উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন। আলোচনায় তিনি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি এবং দ্বীনের পথে চলার গুরুত্ব তুলে ধরেন বলে জানা যায়।

পরে জুম’আর নামাজ আদায় শেষে মসজিদে উপস্থিত স্থানীয় সাধারণ মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মুসল্লীরা তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

স্থানীয় মুসল্লীরা জানান, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট