নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর পীরেরবাগস্থ বাইতুল মামুন কেন্দ্রীয় জামে মসজিদ (পাকা মসজিদ)-এ জুম'আর নামাজ আদায় করেন।
জুম'আর সালাতের পূর্বে তিনি উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন। আলোচনায় তিনি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি এবং দ্বীনের পথে চলার গুরুত্ব তুলে ধরেন বলে জানা যায়।
পরে জুম'আর নামাজ আদায় শেষে মসজিদে উপস্থিত স্থানীয় সাধারণ মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মুসল্লীরা তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
স্থানীয় মুসল্লীরা জানান, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লীরা উপস্থিত ছিলেন।