1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিহত নীরব হোসেন (২২) জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিলেন। ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান। তখন পাম্প শ্রমিকরা বলেন তেল নেই, পাম্প বন্ধ। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখেন ওই পাম্পে বোতলে ভরে তেল দেওয়া হচ্ছে। তখন তারা শ্রমিকদের বলে আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বোতলে বিক্রি করছেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে নীরবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পেছন থেকে নীরবকে লাঠি দিয়ে আঘাত করেন পাম্পের কর্মচারীরা। পরে মাটিতে লুটিয়ে পড়েন। নীরবের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, ‌হাসপাতালে আসার কয়েক মিনিট পর নীরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।

এ বিষয়ে পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, ‘আমি ঢাকাতে আছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।’

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘তেল নিতে আসলে পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর যে যুবক তেল নিতে আসছিল সে হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এই ঘটনার পর পাম্পের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে বলা যাবে।’

ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল না দেওয়া নিয়ে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিন জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট