1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

‘হাদির মা প্রায় পাগল হয়ে জ্ঞান হারিয়ে ফেলছেন’

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় আবেগঘন মুহূর্তের সাক্ষী হয় সমগ্র দেশ। জানাজার সময় হাদির বড় ভাই ড. আবু বকর সিদ্দিক জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় উপস্থিত জনতার সামনে বলেন, “ওসমান হাদির সন্তানের এখন ৮ মাস বয়স। সন্তান হওয়ার পর সে আমাকে বলেছিল, ভাই, আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করুন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে এবং সাহসিকতার পরিচয় বহন করবে। সেই নাম দিয়েছি ফিরনাস। আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন।”

ড. আবু বকর সিদ্দিক জানান, পরিবারে সবচেয়ে ছোট ভাই ছিলেন শরিফ ওসমান হাদি। আজ তার লাশ কাঁধে বহন করতে হচ্ছে। তিনি জনগণকে জানান, তার একমাত্র দাবি, যে খুনিদের এখনও শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

শনিবার (২০ ডিসেম্বর) তার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ লাখো মানুষে ভরে যায়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

জানাজার এই মুহূর্তে পরিবার ও দেশবাসীর চোখে অশ্রু, হৃদয়ে শোক এবং সর্বত্র বিরাজ করছে প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট