1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান নুরু গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছাইকোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান নুরুকে গ্রেফতার করেছে পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরওয়ার হোসেন জানান, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নুরুকে গ্রেপ্তার করা হয়। তিনি চরছাইকোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. জোয়াদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের দীঘল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের রবিবার (১৪ ডিসেম্বর) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট