1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বিএনপির গুলশান অফিসে আমার দেশ রিপোর্টারের ওপর হামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
বিএনপির গুলশান কার্যালয়ে আজ বিকালে আমার দেশ-এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলা হয়েছে। হামলায় জাহিদুল গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নেয়।জ রোববার (১৯ অক্টোবর) বিএনপির সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয় বিএনপি অফিসে। অন্যান্য সাংবাদিকদের সাথে আমার দেশের রিপোর্টারও সংবাদ কাভার করতে সেখানে যান। এক পর্যায়ে সভাকক্ষের দরজায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ভিডিও মোবাইলে ধারণ করতে শুরু করেন জাহিদ। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গুলশান অফিসের কিছু লোক।
জানা যায়, মিডিয়া সেলের সঙ্গে সম্পৃক্ত আমরা বিএনপি পেজের ক্যামেরাপারসন ফয়সলের নেতৃত্বে একদল লোক জাহিদের ওপর হামলা চালায়। তারা জাহিদকে বিএনপির গুলশান অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে যায় এবং তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে আছড়ে ভেঙ্গে ফেলে। আমার দেশের পরিচয়পত্র ছিনিয়ে নেয়।
এ সময় হামলাকারীরা বলতে থাকে- আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করছে। এখানে বিএনপির দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে। এক পর্যায়ে জাহিদের সাথে রিপোর্ট কাভার করতে যাওয়া বিএনপি বিটের অন্য পত্রিকার সাংবাদিকরা তাকে উদ্ধারে এগিয়ে যান। জাহিদকে হামলাকারীর হাত থেকে উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট