1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

ব্যাংকে ১০১৭ পদে চাকরি, আবেদনে লাগবে যেসব যোগ্যতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

পদের বিবরণ

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)

পদ সংখ্যা: ১০১৭টি

বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা। নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা

ব্যাংকের নাম ও পদ সংখ্যা

১. সোনালী ব্যাংক পিএলসি—১১৮টি

২. অগ্রণী ব্যাংক পিএলসি ২০০টি

৩. রূপালী ব্যাংক পিএলসি ৭৫টি

৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২১টি

৫. বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি

৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬টি

৭. কর্মসংস্থান ব্যাংক ১৮টি

৮. প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি

৯. পল্লী সঞ্চয় বাংক ১১৪টি

১০. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১৫টি

১১. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আবেদনের বয়সসীমা: ০১/০৭/২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ফি প্রদান ও Payment Confirmation–এর শেষ তারিখ: ১২ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১টা ৫৯ মিনিট।

অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম

১. Online Registration: আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন করা যাবে।

২. ছবি ও স্বাক্ষর আপলোড:

* ছবি: নির্ধারিত স্থানে 600×600 পিক্সেল (ফাইল সাইজ 100 KB–এর কম) এর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।

* স্বাক্ষর: 300×80 পিক্সেল (ফাইল সাইজ 60 KB–এর কম) এর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

৩. প্রতিষ্ঠান পছন্দের ক্রম: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তী সময়ে এই ক্রম পরিবর্তন করা যাবে না।

সিনিয়র অফিসার (সাধারণ) পদের আবেদন ফি ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)

সিনিয়র অফিসার (সাধারণ) পদের আবেদন ফি ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)ছবি: সাবিনা ইয়াসমিন

বিশেষ নির্দেশাবলি

* আবেদনপত্রে কোনো ভুল তথ্য দিলে বা অসম্পূর্ণ আবেদন করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

* লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।

* চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

* যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন। এই নিয়োগসংক্রান্ত যেকোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় নজর রাখুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট