1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

বিমানবন্দর রক্ষায় সফলতা, ষড়যন্ত্র থামেনি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে ইজারাভিত্তিক কার্যক্রম পরিচালনাকারী ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে।

নতুন অর্থবছরের শুরু থেকেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব প্রতিষ্ঠানের সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়।

সূত্র মতে, এসব প্রতিষ্ঠান বছরের পর বছর একাধিকবার ইজারা নবায়নের সুযোগ পেলেও তারা যাত্রীসেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে; বরং তাদের বিরুদ্ধে বাণিজ্যিক স্বার্থে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক জটিলতা তৈরির অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছিল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই বিগত সরকারের ঘনিষ্ঠ রাজনীতিক বা তাদের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণে ছিল। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে তারা বিমানবন্দরের ভেতরে একটি প্রভাবশালী ও অপ্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক গড়ে তোলে। বর্তমানে তাদের কেউ কেউ দুর্নীতিসহ বিভিন্ন মামলায় কারাবন্দি, আবার কেউ কেউ দেশের বাইরে পলাতক।

তবে এখানেই শেষ নয়। পুরনো চক্রটি এখন নতুন রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যম ব্যবহার করে বেবিচকের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা পূর্ববর্তী রাজনৈতিক বলয় পুনর্গঠন এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য নানাভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব প্রচারণায় বেবিচকের বিভিন্ন কর্মকর্তা ও নীতিনির্ধারকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তা গণমাধ্যমে ছড়ানো হচ্ছে।

বেবিচকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন সময় এসেছে অতীতের রাহুর ছায়া থেকে মুক্ত হয়ে একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিমূলক বিমানবন্দর ব্যবস্থা গড়ে তোলার। এই রূপান্তর প্রক্রিয়ায় সর্বস্তরের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন বলেও তারা মত দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট