1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়া মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মডেল স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রোববার (২০ জুলাই) স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাফর ইকবাল কাশেম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক আব্দুল গোফরান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমানসহ ব্যক্তিবর্গ। স্কুলের সহকারী শিক্ষক ও কুমিল্লা জেলা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহম্মদের সঞ্চালনায় এতে কৃতি শিক্ষার্থী ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীর কর্ণধার। বক্তারা আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। তোমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। নাথেরপেটুয়া মডেল স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই নিজেদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থী এ+ (গোল্ডেন) সহ  মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট