1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

জলবদ্ধতা নিরসনে মনোহরগঞ্জে অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা : জলাবদ্ধতা নিরসণে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে খালের উপর অবৈধ ভাবে নির্মিত বাঁধ ও স্থাপনা অপসারণ করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার (১২জুলাই) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। এসময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। সকাল ৯টা থেকে শুরু হওয়া অভিযানে উপজেলার হাসনাবাদ, নাথের পেটুয়া ও উত্তর হাওলা ইউনিয়নের অন্তত ১২টি অবৈধ বাঁধ এবং বেশ কয়েকটি স্থাপনা অপসারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় – এক সময় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাটি জলা অঞ্চল নামে খ্যাত ছিল।দীর্ঘ এক দশক থেকে বর্ষার সময় পানি তেমন না হওয়ায়, পানি চলাচলের মাধ্যমগুলোতে দখলদাররা অবৈধভাবে বাঁধ ও স্থাপনা নির্মাণ করে ফেলেছে।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় সমস্যাগুলো পুনরায় পরিলক্ষিত হয়েছিলো। চলতি বছরেও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নাগরিকদের জীবন যাপনের স্বাভাবিকতা রাখতে শনিবার সরকারি ছুটি বাতিল করে এস্কেভেটর মেশিনের সাহায্যে অন্তত ১২টি অবৈধ ভাবে নির্মিত বাঁধ ও বেশ কয়েকটি স্থাপনা অপসারণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়- আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার সব কয়টি ইউনিয়নে সরকারি খালের উপর নির্মিত অবৈধ বাঁধ ও স্থাপনা গুলো অপসারণ করা হবে।
অভিযানে আরে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম , সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিব এবং ভূমি কর্মকর্তাগণ(তহসিলদারগণ) প্রমুখ।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন -আমি মনোহরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত কাজের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণে কাজ করে যাচ্ছি। বর্ষার শুরুতে উপজেলা জুড়ে সরকারি সকল খাল ও ডোবা-পুুকুরে কচুরিপানা, ভেসাল, অবৈধ স্থাপনা সরানোর অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায়,বর্তমান কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে। এ অভিযানে সরকারি স্বার্থ বজায় রেখে অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট