1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতেও কাজ করছেন মনোহরগঞ্জের ইউএনও

আবু ইউসুফ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ (কুমিল্লা)
চলমান ৩/৪ দিনের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতা দেখা দিয়েছে। নাগরিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে বৃষ্টিতেও কাজ করে যাচ্ছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
বৃহস্পতিবার (১০জুলাই) সকাল ৯ টা থেকে মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও, লক্ষণপুর, উত্তর হাওলাসহ বিভিন্ন স্থানে জলবদ্ধতা নিরসনে কাজ করছেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি আর আকষ্মিক জলাবদ্ধতার কারণে হুমকির মুখে পড়ে ফসল ফলফলাদি। মাঠে কোন জনপ্রতিনিধি না থাকায় সব কিছু দেখতে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহিকে।
তিনি যোগদান করার পর থেকেই উপজেলার জলবদ্ধতা নিরসনে পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয়-খাল-বিলে ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ জাল ও ভেসাল অপসারণ করিয়ে আসছেন। এক্ষেত্রে মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরীনসহ সকল কর্মকর্তা, মনোহরগঞ্জে কর্মরত সকল সাংবাদিক, ১১ইউনিয়নের প্রশাসক ও সচিব,  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিটিতে সার্বিক সহযোগিতা করে আসছেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন – আমি মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করার পর থেকে নিয়মিত কাজের পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে স্পেশাল কাজ করে যাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো ২০২৪ সালে মনোহরগঞ্জে ভয়াবহ বন্যার সম্ভাব্য সমস্যাগুলো নিরসন। এক্ষেত্রে মনোহরগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা, মনোহরগঞ্জে কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিটিতে সার্বিক সহযোগিতা করে আসছেন। আমরা সমুন্নতি উদ্যোগে মনোহরগঞ্জকে এগিয়ে নিতে চাই। এছাড়াও তিনি সকল নাগরিককে রাষ্ট্রের সকল নিয়ম নীতি মেনে চলার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট