1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু সমবেদনা জানাতে বাসায় এলেন শিল্প উপদেষ্টা, বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

একুশে পদকপ্রাপ্ত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সমবেদনা জানাতে গুলশানের তার বাসায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা পৌনে ১১টার দিকে বাসায় এসে মাহমুদুর রহমানকে সমবেদনা জানান তিনি। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে আসেন সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয়-স্বজন।

রোববার ভোরে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মাহমুদা বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট