1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা :
মঙ্গলবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদে নারীদের অংশগ্রহণে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন হিসাব সহকারী শিবলী আমজাদ সাদিক।

সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ। তিনি বলেন, “গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ের একটি বিকল্প ও জনগণবান্ধব বিচার ব্যবস্থা, যা সাধারণ মানুষ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দেয়।”

তিনি গ্রাম আদালতের কাঠামো, কার্যপ্রণালী, মামলা গ্রহণযোগ্যতা ও নারীদের সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় অংশগ্রহণকারী নারীরা গ্রাম আদালত সম্পর্কে আগ্রহসহকারে শোনেন এবং বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দেন বক্তারা। এ সময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট