1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ

মনোহরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
বিগত স্বৈরাচার সরকারের সময়ে বারবার নির্যাতিত এবং বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়ে সম্প্রতি গ্রেপ্তার হওয়া মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার লক্ষ্মণপুর বাজারে মানববন্ধনে আবুল কাশেমের মুক্তি দাবি করে বক্তব্য রাখেন সরসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদ আলম খান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহআলম, সাবেক সিনিয়র সহ সভাপতি ছিদ্দিকুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মানিক।
এসময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় নির্যাতন ও মিথ্যা মামলার শিকার আবুল কাশেম, এখন আবার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে গেছে, বিগত ১৬ বছর আমরা এলাকায় থাকতে পারিনি, স্বৈরাচার বিদায়ের পরও আমরা নিরাপদ নই। তারা আরো বলেন অবিলম্বে কাশেমকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে, আমরা তার মুক্তি চাই।
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, অহিদ উল্লাহ, মীর হোসেন, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন, নুর হোসেন, মনির হোসেন, আবু ইউছুফ, মোকছেদ আলী বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট