1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

লাকসামে জায়গা জমির বিরোধ কেন্দ্র করে সংবাদ সম্মেলন

লাকসাম প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

লাকসাম প্রতিনিধি:
গতকাল লাকসাম উপজেলার নরপাটি ইউনিয়নের পশ্চিম সাহেব পাড়া কাজী বাড়ীর আবদুল কদ্দুসের পূর্বের পারিবারিক কোলাহল ও বাড়ির জমির ঝামেলা নিয়ে একই বাড়ির কাজী সামছুল আলমের বিরোধ ঘটে।

সূত্রে যানা যায় আবদুল কদ্দুস ও কাজী সামছুল আলম সর্ম্পকে ফুফাতো ভাইয়ের বাতিজা। উল্লেখিত তাদের পূর্বে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রহিয়াছে আবদুল কদ্দুসের বাবা মৃত কাজী আলী আকবর হইতে তাহার পিতার ওয়ারিশ সূত্রে মালিক জায়গার মালিক হয়। কাজী সামছুল আলম তাহারা ওয়ারিশ হিসাবে বাড়ীর ১৫ শতক ভূমির মালিক হয়। অভিযোগ সূত্রে জানা যায় উল্লেখিত কাজী সামছুল আলম আবদুল কদ্দুসের ৪ শতক বেশি সম্পত্তি জবর দখল করিয়া মোট ১৯ শতক ভূমি গত কয়েক বছর ধরে জোর জবরদস্থি করে ভোগ দখল করিয়া আসিতেছে। আবদুল কদ্দুস ও কাজী সামছুল আলমের সাথে এই ব্যাপারে আগে অনেক বার বৈঠক হয়। কিন্তু কোনো বারেই কাজী সামছুল আলম বিচার মানেনি এবং জায়গা দখলে রাখে। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে এই ব্যাপারে জানাইলে তাহারা একটি সালিশ ডাকে শালিশে আবদুল কদ্দুসের পাওনা ৪ শতকের বদলে কাজী সামছুল আলম ২.৮৩শতক জায়গা দিতে বলেছে কিন্তু কাজী সামছুল আলমের পাওনা সম্পত্তি ৪ শতক। এটাকে কেন্দ্র করে কাজী সামছুল আলম আবদুল কদ্দুস কে হয়রানি করিয়া আসিতেছে বলে অভিযোগ ছিলো।
আবদুল কদ্দুসের দাবি তাহারা এলাকার দেন দরবার বিচার আচার কিছুই মানে না। আমার মালিকীয় সম্পত্তির উপর সাইড ঘরের ওয়াল তোলে এবং আমি বাধা দিতে গেলে কাজী সামছুল আলম প্রাননাশের হুমকিসহ আমার ফেমিলিকে ঐ বাড়িতে থাকতে দিবে না এবং কুড়াল ও সাবল দিয়ে আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে আসে এবং বিভিন্ন ভাবে গালিগালাজ করে। এরপর আমি এলাকার গন্যমান্য লোকজনকে জানাইলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

কাজী সামছুল আলম আমার উপর হামলা ও প্রান নাশের হুমকি দিয়ে উলটো আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে।আমি প্রসাশনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট