1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে আমরা বদ্ধপরিকর। আমরা একটি অহিংসার বাংলাদেশ দেখতে চাই। জনগণ এমন মানুষকে ভোট দিতে চায় যারা সবার নিরাপত্তার দায়িত্ব নিবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জামায়াত এগিয়ে যাবে উল্লেখ কর তিনি বলেন, দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ শিকার করতে জামায়াতে ইসলামী প্রস্তুত।

শবিবার কক্সবাজার সরকারি মাঠে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহেদুল ইসলাম ও শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ সাকিলের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহহাজান, কেন্দ্রীয় কর্ম পরিষদ অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, সাবেক জেলা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি হাবিব উল্লাহ, অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী ও অ্যাড. শাহজালাল চৌধুরী।

কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করে জামায়াত আমির বলেন, তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন সেটা ঘোষণা করে আমাদের বুকে ফেরত দিন।

সাবেক আইজিপি বেনজির আহমেদকে শাপলা চত্ত্বরে আলেমদের হত্যাকারী উল্লখ করে জামায়াত আমির বলেন, এদেশের একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকায় এসেছে। শাপলা চত্ত্বরে নিরীহ আলেম ওলামা, এতিমদেরকে হাফেজদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করা সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। পুলিশ ভাইদের বলবো, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। যেন সে আপানাদের ঝুঁকিতে ফেলতে না পারে। সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রদর্শন করুন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার সেরে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা বিদায় নিবেন।  আল্লাহ যেন সম্মানের সাথে আপনাদের বিদায় নেয়ার তৌফিক দেন। যদি কোনো উন্নয়ন প্রকল্প নেন এই জেলাকে (কক্সবাজার) ভুলে যাবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট