1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

আওয়ামী লীগের কর্মসূচিকে ‘অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার’ বললেন রিজভী

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার ছাড়া কিছুই নয়।’

জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় আজ বুধবার বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে তিনি এ কথা বলেন।

এসময় রিজভী বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মোট ১০টি দাবিতে আগামী ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধসহ মোট ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট