1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে: আ. লীগ নেতাকর্মীদেরকে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও মাটির প্রতি টান থাকলে একা পালিয়ে থাকবেন না। একা থাকার দুঃখ অনেক। দেশে ফিরে আসুন, আপনাদের জন্য কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর ‍উদ্দেশে জামায়াতের আমির বলেন, পদ-পদবি না পেয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে। দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত ও বিরক্ত। অনেক হয়েছে এগুলো বাদ দিন।

তিনি আরও বলেন, সন্তানদের রক্তের ওপর দিয়ে চাঁদাবাজি, দখল, ঘুষ, মামলা বাণিজ্য চলবে না। আমাদের সন্তানরা দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়। একটি মানবিক ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়া সাদাকে সাদা ও কালোকে কালো বলবে। কিন্তু এখনও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে, তাদেরকে হুমকি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট