1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব: হাসনাত

কুমিল্লা ব্যুরো:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

কুমিল্লা ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এই দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও ক্বওমী মাদরাসার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তারা জাতীয় স্বার্থের স্বার্থত্যাগ করে বেঈমানি করছেন। বাংলাদেশের যেসকল রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে ওরা আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, সেটা ভুল ভাবছেন।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে এত বছরের অত্যাচার-নির্যাতনের বিচারের জন্য আওয়াজ তুলুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট