1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের

মনোহরগঞ্জে ছাত্র প্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলা পরিষদের ৩য় তলা থেকে নামছেন ছাত্র প্রতিনিধিরা, এসময় আগে থেকে সিড়ির কাছে থাকা কয়েকজন যুবক ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে। হামলাকারীরা লাথি, চড় থাপ্পড়সহ টেনে হিঁচড়ে নিচের দিকে নিয়ে যায়। হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা জেলা ছাত্র আন্দোলন।
ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম সরকার পাঠানো প্রতিবাদ লিপিতে বলেন ২৯ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদে কুমিল্লা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মতবিনিময় সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সচিব ইয়াসিন আারাফাত, মাহমুদ হাসান জিহাদ, মোশাররফ হোসেন রাসেলসহ ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে আহত করে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট