1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মনোহরগঞ্জ তানযীমূল মিল্লাত মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ কুমিল্লার মনোহরগঞ্জ তানযীমূল মিল্লাত মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ শনিবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ তানযীমূল মিল্লাত মাদরাসার চেয়ারম্যান আবু নাঈমের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মুহা. মহিউদ্দিন ও প্রধান শিক্ষক মাও. কামারুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরামের সভাপতি হামিদুর রহমান সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মামুনুর রশিদ আল-কাফী, মাওলানা সাইদুর রহমান, মাদরাসার ভাইস চেয়ারম্যান আবু জাফর সালেহ, অর্থ পরিচালক আবদুল্লাহ আল নোমান, পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবদুর রব, মাওলানা সাইফুল সালেহী, মু. আমজাদ হোসেন, কেফায়েত উল্যাসহ আগত অতিথিবৃন্দ। এতে মাদরাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে এবং মেধা স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট