1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

নাথেরপেটুয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ ও সদস্য সচিব মাওলানা শিহাব উদ্দিন

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড (নাথেরপেটুয়া-সুচিয়াপাড়া গ্রাম) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) নাথেরপেটুয়া পুরাতন বাজার একটি অস্থায়ী অফিসে এ কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ও স্থানীয় ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক ও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, আন্দোলন নেতা হাফেজ ইয়াকুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গঠিত আহ্বায়ক কমিটিতে মাওলানা আব্দুল্লাহকে আহ্বায়ক, আনোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা শিহাব উদ্দিনকে সদস্য সচিব ও হাফেজ দ্বীন ইসলামকে অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় এবং এসময় আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়নে জমা দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এদিকে একই সময় ওই ওয়ার্ড ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশেরও আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট