1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। প্রধান আসামি আক্তার হোসেন বাঙ্গরা গ্রামের মৃত শেখ রমিজ উদ্দিনের ছেলে।

কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন তিন নং ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আতিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামি আক্তার হোসেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেনের ছোট ভাই। আক্তারসহ তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মুরাদনগর উপজেলার বাঙ্গরা সদর এলাকার বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে আসামি আক্তার প্রায় সময়ই তাকে উত্যক্ত করতো। সোমবার সাড়ে ১১টায় ভুক্তভোগী বিদ্যালয়ে যাওয়ার আগে পাশের বাড়িতে যায়। এসময় পাশের বাড়ির গৌর মনি বিশ্বাস তাকে ডেকে তার ঘরে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল আসামি শেখ আক্তার এবং তার সহযোগী শামু চন্দ্র নট্ট। গৌর মনি বিশ্বাস ভুক্তভোগীকে নিয়ে শেখ আক্তারের হাতে তুলে দেন। শামু চন্দ্রকে পাহারায় রেখে আক্তার হোসেন স্কুলছাত্রীকে ধর্ষণ করে। বাসায় গিয়ে ঘটনাটি তার বাবা-মাকে জানালে তারা মেয়েকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সে কুমেকের ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় তার বাবা বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযুক্ত। আমি চরম আতঙ্কে দিন পার করছি। তাদের অনেক ক্ষমতা। আমি নিরীহ মানুষ, আমি আমার মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাই।

এই বিষয়ে জানতে আসামি শেখ আক্তার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট