1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :

মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল বাকী মিলনঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

আবদুল বাকী মিলনঃ মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির কায্যালয়ের সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিম সমর্থিত গ্রুপের উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভুঁইয়া র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বাশার কিরন,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, আইনজী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও তরুণ আইনজীবী এড শাহদাত হোসেন বাপন। বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,বিএনপি নেতা সহিদ উল্লাহ মিজি,জহিরুল ইসলাম,যুবদলের সভাপতি আবদুল মজিদ ভুঁইয়া,ছাত্রদল নেতা হাসান পাটোয়ারী, শাহ পরান,মহসিন আলম, ফখরুল ইসলাম,ফরিদুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য বলেন আমাদের নেতা তারেক রহমান আমাদের মার্কা ধানের শীষ, তিনি যে নির্দেশ দিবেন আমাদেরকে সেই নির্দেশ অনুযায়ী  মাঠে কাজ করতে হবে। আমাদের মধ্যে ব্যক্তির পার্থক্য থাকতে পারে কিন্তু দলের ব্যাপারে আমরা সবাই এক,আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার নির্বাচন করব ইনশাআল্লাহ। তারা আরো বলেন কোথাও বিশৃঙ্খলা করা যাবে না, কেউ যেন দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট