1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জসহ সারাদেশে  বন্যায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনে কাজ করবে জামায়াত  -এড.বদিউল আলম সুজন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা ঢলে কুমিল্লার লাকসাম – মনোহরগঞ্জ উপজেলাসহ দেশের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে । এতে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অনেকেই বাড়ি থেকে সকল সহায় সম্বল রেখে  এক কাপড় ঘর থেকে বের হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।এখন তারা বাড়িতে গিয়ে বসবাস করার কোন পরিবেশ পাবে না।
ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষদের স্থায়ীভাবে পূনর্বাসনে কাজ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল লাকসাম উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে (আশ্রয় গ্রহনকারী)লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও তাদের সামগ্রিক খোঁজ খবর নিতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন কুমিল্লা মহানগর জামায়াতের শূরা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সেইপ দ্যা হিউমিনিটি এর চেয়ারম্যান  এডভোকেট বদিউল আলম সুজন।তিনি আরো বলেন -ভারতের আকস্মিক পানি চেড়ে দেওয়া ও টানা কয়েক দিনের বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বন্যায় লাকসাম – মনোহরগঞ্জ উপজেলার  প্রায় ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। তারমধ্যে দুই উপজেলায়  ১৭২ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪০ হাজারের বেশি লোক আশ্রয় গ্রহন করে। আশ্রয় গ্রহন করার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের সামগ্রিক সহযোগিতা করে আসছে। ইনশাআল্লাহ, আমাদের সামর্থ অনুযায়ী আগামী দিনগুলোতেও আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদিন, সেক্রেটারী শহিদুল ইসলাম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট