1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মনোহরগঞ্জে ১৫ বছর পর দেশে ফেরা বিএনপি নেতা কাশেমকে গণসংবর্ধনা

আবদুল বাকী মিলন:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আবদুল বাকী মিলন: কুমিল্লার মনোহনগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর এলাকায় ফেরা বিএনপি নেতা আবুল কাশেমসহ প্রবাসী ৭৫ জন বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার লক্ষণপুর বাজারে সোমবার (২৬ আগস্ট) এ সংবর্ধনা দেয়া হয়।
ওইদিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, বিএনপির যুবদল নেতা নেতা নওশাদ আলম, মহম্মদ সাদ্দাম, মোহাম্মদ ইলিয়াস, মোঃ মামুনসহ লক্ষনপুর ও সরসপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ছাত্রদলের ৭৫ জন নেতাকর্মী দীর্ঘ ১৫ বছর পর এলাকায় ফিরে আসেন। মামলা-হামলাসহ আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে এসব নেতাকর্মীরা এলাকাছাড়া হন।


বিএনপি নেতা সৈয়দ আহমদ খানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি মোহাম্মদ আবুল কাশেম অত্যাচারী ব্যতীত কাউকে হেনস্থা না করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। এ সময় তিনি লক্ষণপুর-সরসপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শওকত হোসেন শিহাব, বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহিব উল্লাহ ভুইঁয়া শাহিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা মহিবুর রহমান, সিদ্দিকুর রহমান, আলী আকবর, যুবদল নেতা আনোয়ার হোসেন, আবদুল মজিদ জিয়া, ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, আজম মেম্বার, মোশারফ হোসেন , ইলিয়াস হোসেন, মোঃ সেলিম হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট