1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

সীমিত যাত্রী নিয়ে রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়েছে। তবে যাত্রী সংখ্যা খুবই কম। বুধবার সকাল থেকে এসব বাস ছেড়েছে দক্ষিণ-পূর্বাঞ্চল অভিমুখে।

বাস টার্মিনালে কিছু সংখ্যক শিক্ষার্থীদের দেখা গেছে। ক্লাস বন্ধ থাকার পাশাপাশি ঢাকার পরিস্থিতির কারণে বাড়ি ফিরছেন তারা। গত কয়েকদিন সব যানবাহন চলাচল বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেননি তারা।

হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের ব্যবস্থাপক মো. আবদুল আলিম জানান, আজ সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত বাস ছাড়া হবে। সকাল থেকে চট্টগ্রামে একটি এবং বরিশালে দুইটিসহ মোট তিনটি বাস ছেড়েছে।

 

এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে সারা দেশে হওয়া বিক্ষোভ ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে জারি করা হয় কারফিউ। সারা দেশের জেলাভেদে কারফিউ বিরতি দেওয়া হয়।

অবশেষে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ সময়ের মধ্যে চার ঘণ্টার জন্য খোলা হচ্ছে সরকারি-বেসরকারি অফিস। সেই সঙ্গে খুলছে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও। চলাচলও শুরু হয়েছে দূরপাল্লার বাসও।

এদিকে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যার পর থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট