1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

এইগুলা দুষ্টু কোকিলের কাজ, আমি নির্দোষ: প্রশ্ন ফাঁস নিয়ে চঞ্চল চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি আবার কী করলাম রে ভাই। এইগুলা দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ।’

নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চঞ্চল। সেখান থেকেই ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া আলোচিত ড্রাইভার আবেদ আলী এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন। গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘মনপুরা’ সিনেমার একটি সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিনেমার একটি দৃশ্যে নৌকায় বসে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ। তাকে গিয়ে চঞ্চল বলেন, ‘চাচা আপনি?’ ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন নেটিজেনরা।

 

তবে চঞ্চল চৌধুরীর পোস্টে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনি যে নির্দোষ, তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘জাপান ডাক্তার, খুব মজা পাইছি রে!’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট