1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

আন্দোলনকারীদের দাবির মুখে জবির হল বন্ধের সিদ্ধান্ত বাতিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র আবাসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের থাকার অনুমতি দিয়েছেন হল প্রশাসন।

বুধবার বিকেলে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানি সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সকল আবাসিক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তাদের সকল দাবি (গ্যাস, পানি বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যান্টিন, পূর্বের ন্যায় নিরাপত্তা) মেনে নেয়া হলো এবং তাদেরকে হলে অবস্থান করার পূর্ণ অনুমতি প্রদান করা হলো।

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৯৭তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সাথে হলের আবাসিক শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট