1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

মনোহরগঞ্জে আবারো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরুষ্কার পেল হাসনাবাদ

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ
বিশ্ব জনসংখ্যা দিবসে মনোহরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরুষ্কার পেল হাসনাবাদ ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিদের হাত থেকে পুরুস্কার গ্রহণ করেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী। সম্মানী অথিতি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উজালা রানী চাকমা,মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার মুক্তা। সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রুবি দাশ।

উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরুষ্কার গ্রহনের পর হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বলেন-আমি ২য় মেয়াদে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। আমার প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয়ের সামগ্রিক সহযোগিতা ও সকল নির্দেশনা মোতাবেক আমি দায়িত্ব পালন করার কারণে হাসনাবাদ ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ ও আমি চেয়ারম্যান হিসাবে বেশ কয়েকবার শ্রেষ্ঠ হয়েছি।আশা করছি আমার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সকল নাগরিক এতে মর্যদাশীল হচ্ছে। আর এটা ইউনিয়নের সকল নাগরিকদের আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে সম্ভব হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট