1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

কলকাতায় নায়করাজ রাজ্জাক সম্মাননা পেলেন আবুল হায়াত

দীপক দেবনাথ, কলকাতা
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে
নায়করাজ রাজ্জাক অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত। শনিবার সন্ধ্যায় মধ্য কলকাতার ঐতিহ্যশালী ‘স্প্রিং ক্লাব’এ এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার প্রদান করা হয়। ‘বেঙ্গল ফিল্ম এন্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স’ এর উদ্যোগে, ষষ্ঠ বিএফটিসিসি চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারস্বরূপ হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, মেমেন্টো, ফুলের তোড়া, সনদ এবং নগদ অর্থ।

তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মোকাবিলা দপ্তরের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএফটিসিসি এর প্রেসিডেন্ট অঞ্জন বোস, ট্রেজারার তপন রায়।

সম্মাননা পেয়ে আবুল হায়াত জানান, এটি চমৎকার একটি ব্যাপার। রাজ্জাক ভাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিল। তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হায়াত সাহেব বলে আমাকে কাছে ডেকে নিত, আড্ডা হতো। যখন কলেজে পড়তাম তখন রাজ্জাক সাহেবের বই দেখতাম কিন্তু আমি কোনদিনও যে চলচ্চিত্রে আসবো তা ভাবিনি। এই বাংলার মানুষ আমাকে চেনে, আমি যে কাজটা করি সেটা জানে। এটা অত্যন্ত আবেগ আপ্লুত ব্যাপার। 

তার অভিমত, জীবন সহজ হোক, মানুষ সুন্দর চিন্তা করুক। আমাদের সমাজে সেই সুন্দরের প্রভাব পড়ুক। মন থেকে সমস্ত কলুষতা দূর হয়ে যাক। আমরা আরেকটু মানবিক হই, পাশের মানুষের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হই। শিল্পচর্চায় আরো বেশি নিয়োজিত হই। কারণ শিল্পের চর্চায় মানুষকে মানবিক ও সহানুভূতিশীল হতে সাহায্য করে।

এদিন সন্ধ্যায় আরও একাধিক সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অন্যতম হীরালাল সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার-২০২৪ প্রদান করা হয় বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, নির্দেশক মনোজ মিত্রকে।

‘দেবকি বোস’ পুরস্কার দেওয়া হয় পরিচালক প্রভাত রায়কে। বি. এন. সরকার অ্যাওয়ার্ড পেয়েছেন পূর্ণিমা দত্ত। কালিশ মুখার্জী অ্যাওয়ার্ড পেয়েছেন চন্ডী মুখোপাধ্যায়। সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি বিভাগে পুরস্কৃত হয়েছেন পরিচালক তথাগত ভৌমিক, তার ছবি ‘টারমাইট’। দ্বিতীয় সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পথ’ (হিন্দি), পরিচালক প্রদীপ কুর্বা। সেরা তথ্যচিত্র ‘লাদাখ ৪৭০’ (হিন্দি),  পরিচালক শিবম সিং রাজপুত। দ্বিতীয় সেরা তথ্যচিত্র ‘ইন বিটুইন আস’, পরিচালক রাজকুমারী প্রজাপতি রুচিকা নেগি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট