1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দিল জামায়াত মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি

মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
জানা যায় বৃহস্পতিবার আড়াইটার সময় নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহা সড়কের হাতিমারা নামক স্থান থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশ। এসময় হাতিমারার ভাতের হোটেলে অভিযান চালিয়ে উপজেলার হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে স্বপন(৫০), দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (বিটতলা) বর্তমানে হাতিমারা বেদে বাড়ির আবদুল মান্নানের ছেলে বাঁধন(২৩)কে আটক করে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত। মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট