1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন উত্তর হাওলা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চান – হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিডনাইট সান থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মোমেন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপসচিব ও পরিচালক মো. নাজমুল ইসলাম সরকার। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা তাহেরা খাতুন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর আবুল ইসলাম সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ আহমাদ আলা নাহিদ, ড. সৈয়দ হুমায়ুন কবীর (পি.এম.পি), মোহাম্মদ ইলিয়াছ হুছাইন, অধ্যাপক মো. মাহবুবুর রহমান, মুহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী ও অধ্যাপক গোলাম মওলা। এ ছাড়া বক্তব্য দেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. রুস্তম আলী এবং সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ফাউন্ডেশনের মহাসচিব ও ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লার উপস্থিতিতে তাকে নিয়ে রচিত ‘মহাসচিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন।

বক্তব্যে মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, “আমি নিজেকে মহাসচিব নয়, ফাউন্ডেশনের একজন সাধারণ সদস্য হিসেবে ভাবতে চাই। পদের চেয়ে মানবসেবায় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সংগঠনের সফলতার জন্য সকল সদস্যের ঐক্য, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনকে অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উদ্বোধক তাহেরা খাতুন এবং প্রধান আলোচকসহ অন্য বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও এতিম-সুবিধাবঞ্চিতদের সহায়তায় ফাউন্ডেশনের কাজ প্রশংসনীয়। সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই মানবিক উদ্যোগকে আরও সুসংগঠিত ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

“আমরা মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফাউন্ডেশনের মানবিক যাত্রা আরও বিস্তৃত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট