1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ

নিজস্ব প্রতিবেদক, শিবালয় (মানিকগঞ্জ):
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শিবালয় (মানিকগঞ্জ): আর্থিক সংকটের কারণে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে ভর্তি হতে না পারা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক অসহায় ও মেধাবী ছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হলো। পারভীন আক্তার নামের ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে সেবামূলক সংগঠন ‘শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’।

জানা গেছে, অর্থের অভাবে পারভীন আক্তারের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে শিক্ষার আলো টিকিয়ে রাখতে তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত সমাজসেবক মোজাম্মেল হোসেন মোল্লা। তাঁর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি বা অনুদান পাওয়ার পর মেয়েটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দীর্ঘদিনের স্বপ্নটি পূরণ হয়।

সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বা শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ও মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশরাফুল আলম এবং শতরূপা ফাউন্ডেশনের আরুয়া ইউনিয়ন প্রতিনিধি পান্নু মিয়া।

শিক্ষাবৃত্তি পেয়ে পারভীন আক্তার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মোজাম্মেল হোসেন মোল্লাসহ শতরূপা ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের এমন অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বৃত্তবানদের দায়িত্ব। শতরূপা ফাউন্ডেশন যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট