1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রথম স্ত্রীকে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা, ৫ লাখ টাকা জরিমানা দিয়ে রক্ষা ছাত্রদল নেতার ক্যান্সার আক্রান্ত হাফেজের চিকিৎসায় ৩০ হাজার টাকা সহায়তা প্রদান চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে লালদীঘি ময়দানে জনসমুদ্রে ডা. শফিকুর রহমান কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম: কর্ম, নেতৃত্ব ও জনকল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দেবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম মনোহরগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন উন্নত ও সমৃদ্ধ লাকসাম গড়ার প্রত্যয়: ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশুর ব্যাপক গণসংযোগ ​ “নিজের আয়না– ফিরোজ আলম” মনোহরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সেতু আছে, সড়ক নেই! মনোহরগঞ্জে ২০ বছর ধরে সংযোগ সড়কের অপেক্ষায় ‘হাওরা সেতু’

অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দেবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে রয়েছেন। জানা গেছে, তিনি আগামীকাল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী বিতর্ক ও বক্তৃতা মঞ্চ Oxford Union-এ বক্তব্য প্রদান করবেন।

সাদিক কায়েমের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিভিন্ন মহল এটিকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি তরুণ নেতৃত্বের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানকে ঘিরে আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা মনে করছেন, অক্সফোর্ড ইউনিয়নের মতো আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ সংগঠনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তারা আশা প্রকাশ করেছেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজের চিন্তা, নেতৃত্ব ও বিভিন্ন সমসাময়িক বিষয় আন্তর্জাতিক মহলে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক সংগঠনগুলোর অন্যতম, যেখানে বিভিন্ন সময় বিশ্বনেতা, নোবেলজয়ী, শিক্ষাবিদ ও খ্যাতিমান ব্যক্তিত্বরা বক্তব্য প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট