1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালের লাইসেন্স বাতিল, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ প্রত্যাখ্যান, আইনি পদক্ষেপের ঘোষণা শাজাহান মজুমদারের অপহৃত কন্যার সন্ধানে মায়ের আর্তনাদ: “বেঁচে আছে কি না জানি না” মাসুম বিল্লাহর সৌজন্য সাক্ষাৎ, বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি-নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদ শিবির নেতা জিসান নিখোঁজের পেছনে ‘ধর্ষণ ও নাটক’: পুলিশের দাবি, বাড়ি থেকে তুলে নিয়ে মামলার পাল্টা অভিযোগ পরিবারের সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২, আতঙ্কে হাসপাতালে ভুক্তভোগী পরিবার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত কর্মী রেজাউল করিমকে দেখতে গেলেন নেতৃবৃন্দ অন্তরালে তুমি -মোঃ রুহুল আমিন হাতিয়ায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: পুলিশ পরিদর্শক খোরশেদ আলম প্রত্যাহার

সংবাদ সম্মেলনে অভিযোগ প্রত্যাখ্যান, আইনি পদক্ষেপের ঘোষণা শাজাহান মজুমদারের

লাকসাম প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার ব্যবসায়ী ও মজুমদার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী শাজাহান মজুমদার তার ও তার ছেলেকে জড়িয়ে সম্প্রতি উত্থাপিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শাজাহান মজুমদার বলেন, অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং আদালতে দাখিল করা অভিযোগের মধ্যে অসঙ্গতি রয়েছে। বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, ২২ এপ্রিল ২০২৬ তারিখে লাকসাম থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছিল যে, সংশ্লিষ্ট কিশোরী মশার কয়েল কিনতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। কিন্তু পরবর্তীতে অপহরণ, ধর্ষণ ও জোরপূর্বক গর্ভধারণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা পূর্ববর্তী তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সিসিটিভি ফুটেজ স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে সংরক্ষিত রয়েছে। তার দাবি অনুযায়ী, ওই ফুটেজে সংশ্লিষ্ট তরুণীকে তার ছোট বোনের সঙ্গে প্রতিষ্ঠান ত্যাগ করতে দেখা যায়।

এছাড়া আদালতে দাখিল করা অভিযোগে মেয়েটি আল-আমিন ইনস্টিটিউটে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছে বলে উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অনুযায়ী সে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল না বলে তিনি দাবি করেন।

শাজাহান মজুমদার বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। তিনি আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবেদনশীল অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন। একতরফা তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, তার ব্যক্তিগত সুনাম, পারিবারিক মর্যাদা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।

তবে সংবাদ প্রকাশের সময় পর্যন্ত অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট