1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক নারীকে বাড়ি থেকে টমটমে করে তার বাবার বাড়িতে পাঠানোর চেষ্টা করা হলে এলাকাবাসীর নজরে বিষয়টি আসে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারীকে মারধরের পর হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন নারী ও বাসিন্দা টমটম থামিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এতে অভিযুক্তদের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। কয়েকজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে আটক করে।

এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহ ও স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই নারী নির্যাতনের শিকার হচ্ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট