1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামের এক শিবিরকর্মীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এই অনৈতিক ঘটনাটি ঘটে। আটক ইব্রাহিম সরদার চৌবাড়ীয়া গ্রামের লাকু সরদারের ছেলে। পরবর্তীতে খবর দেওয়া হলে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে তাদের হেফাজতে নেয়। এই ঘটনায় এলাকায় তুমুল তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, চৌবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলাম সরদার জীবিকার তাগিদে দীর্ঘ দিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকার এই সুযোগে প্রতিবেশী ইব্রাহিম সরদারের সঙ্গে তার স্ত্রীর গভীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে একাধিকবার ইব্রাহিমের পরিবারকে সতর্ক করা হলেও তারা কোনো সুরাহা বা প্রতিকার করেননি।

 

শুক্রবার রাতে ইব্রাহিম গোপনে প্রবাসীর স্ত্রীর শোবার ঘরে প্রবেশ করলে শফিকুলের ভাই ও ভাবি বিষয়টি টের পেয়ে যান। তারা অত্যন্ত কৌশলে এবং গোপনে ঘরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা সৌদি আরবে অবস্থানরত শফিকুলকে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে পুরো দৃশ্যটি সরাসরি দেখান। এরপর চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে এনে ওই দুজনকে ঘরের ভেতরে হাতেনাতে বেঁধে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

 

আটক হওয়ার পর প্রবাসীর স্ত্রী ঘটনার সত্যতা অকপটে স্বীকার করে বলেন, স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার কারণে একাকীত্ব ও সুযোগের সদ্ব্যবহার করে ইব্রাহিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এবং তাদের মধ্যে নিয়মিত শারীরিক ও মানসিক যোগাযোগ ছিল।

 

এদিকে ইব্রাহিমের দলীয় পরিচয়ের বিষয়ে বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম সংগঠনের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সে শিবিরের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তবে সে সংগঠনের কর্মী হলেও তার এই ব্যক্তিগত ও অনৈতিক সামাজিক অপরাধের দায় ছাত্রশিবির কোনোভাবেই নেবে না। সংগঠনটির পক্ষ থেকে এই অনৈতিক কাজের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় জনতা কর্তৃক অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। বর্তমানে তারা পুলিশি পাহারায় রয়েছে। এই অনৈতিক সম্পর্কের ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী জবানবন্দি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট