1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক

সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ওই ব্যবসায়ীর নিজ শয়ন কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের মধ্যে মনোমালিন্য থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । এদিকে হত্যার কান্ডে জড়িত নিহত ব্যবসায়ীর স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েল কে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে বাড়ির সামনের পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহ্নত ধারালো অস্ত্র (মাংস কাটা দা) ও স্ত্রী এবং ছেলের রক্তাক্ত কাপড় উদ্ধার করেছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত সংসারে অশান্তি থেকেই মা ও ছেলে এক সপ্তাহ আগে থেকেই এই হত্যাকান্ডের পরিকল্পনা করেন। এবং ধারালো দা দিয়ে ঘুমন্ত পিতাকে তার মায়ের সামনেই জবাই করে হত্যা করে আপন ছেলে। পরে তারা বাঁচতে নাটক সাজান কিন্তু পুলিশি তদন্তে সব কিছু স্বীকার করতে বাধ্য হয় মা ও ছেলে। আর নিহত ব্যবসায়ী প্রতি নিয়তই গাঁজা সেবন এবং স্ত্রীকে মারধর করতেন। এই নিয়ে দীর্ঘ দিন ধরে পরিবারে অশান্তি বিরাজ করছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট