1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

টঙ্গীতে অপহরণের শিকার ঈশ্বরগঞ্জের সাংবাদিক আব্দুল আউয়াল

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে অপহরণের শিকার হয়েছেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আব্দুল আউয়াল। গত ১৭ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আউয়ালের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত সাংবাদিক কালেকশন নামের তার গার্মেন্টস দোকানের জন্য শার্ট ক্রয় করে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন।

এসময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি সিএনজি করে এসে তাকে জোরপূর্বক তুলে নেয়। অপহরণের পর দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার শার্টের গাইড, নগদ ৪০ হাজার টাকা এবং আনুমানিক ৩২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং মাথার বাম পাশে আঘাত করা হয়।

অপহরণের প্রায় দুই ঘণ্টা পর রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্বৃত্তরা তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হয়ে বাড়ি ফিরে আসেন।

সাংবাদিক মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সাংবাদিক আব্দুল আউয়ালের ওপর অপহরণ ও ছিনতাইয়ের মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, যা সমাজ ও পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে জড়িত অপহরণকারী ও ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।

তারা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে শুধু সাংবাদিকরাই নয়, ব্যবসায়ীরাও সমানভাবে ছিনতাই ও অপহরণের শিকার হচ্ছেন। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট