1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

মৃত্যু জলভাত –পুষ্পিতা চট্টোপাধ্যায়

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে প্রাণ সখা
অন্ধের যষ্টির মতো ধরো দুই হাত
চনমনে দেখি, ওই অগ্নিশলাকা
জীবনকে দূরে ঠেলি, মৃত্যু জলভাত
তোমার নির্দেশে আমি পথে ছুটে চলি
তোমার নির্দেশে ফোটে সুখময় ফুল
তোমার নির্দেশে জেনো তোমাকেই বলি
ক্ষমা করে দিও কৃষ্ণ পথচলা ভুল
জীবনকে দেখছি আমি প্রেমময় রূপে
তবু দেখি অন্ধকারে মৃত্যু জ্যোতি নাম
কোথা হে জ্যোতির্ময় এসো সন্ধ্যা ধূপে
আরো কত দূরে বলো বৈকুন্ঠ ধাম!
হে কৃষ্ণ করুণা সিন্ধু, আলোময় হয়ে
পথ প্রদর্শক তুমি জীবনকে ভরো
যেটুকু কর্ম আছে ছন্দ তালে লয়ে
আলিঙ্গনে এ জীবন পূর্ণ তুমি করো
পৃথিবীতে চিরন্তন দুঃখ কাল শেষে
কৃষ্ণ সখা টেনে নিও ক্রোড়ে অকস্মাৎ
ফিরে যাব নির্দ্ধিধায় আনন্দের দেশে
নির্ভয় মৃত্যু স্বাদ, মৃত্যু জলভাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট