1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বিএনপি পরিচয়ে কোনো অপরাধী ছাড় পাবেনা মনোহরগঞ্জ প্রশাসনের পরিচিতি সভায়- আবুল কালাম এমপি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামের সাথে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে আমি প্রশাসনের পাশে থাকবো। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
অতীতকে ভুলে আমরা নতুন ভাবে শুরু করতে চাই। দীর্ঘ ২৭ বছর রাজনীতির মাঠে সময় দিয়ে গত ১২ ফেব্রুয়ারী আমি এমপি হয়েছি। বিএনপি সরকার গঠন করলেও, আমরা সকলের প্রতিনিধিত্ব করছি।
তাই আমরা দলীয় নয়, রাষ্ট্রীয় সরকার গঠন করতে চাই।
তিনি বলেন -উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে উপজেলার যে কোন কর্মকর্তা-কর্মচারীর জন্য আমার দরজা বা মোবাইল খোলা থাকবে। শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সকল খাতে পরিকল্পিত ভাবে উন্নয়ন করতে চাই।
তিনি আরো বলেন- এ মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হতে যাচ্ছে। নির্বাচন করতে গিয়ে আমাদের দেওয়া ওয়াদাকৃত সকল উন্নয়ন কাজগুলো ক্রমান্বয়ে করতে বদ্ধ পরিকর। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়াকে নির্মুল করতে চাই। এক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বলেন, বিএনপির কেউ অপরাধ করলে তাকে আটক করবেন, আর আটকের সাহস না থাকলে আমাকে বলবেন, দলের পরিচয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। এছাড়াও উপজেলা প্রশাসনের সকলকে সকল ধরনের ভয়ভীতির উর্ধ্বে উঠে কাজ করার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ সভাপতি প্রফেসর আলী মর্তুজা, ইউসুফ ভূইয়া, আবুল বাশার কিরন, এসএম মনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ। যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সাংবাদিক ও উপজেলার কর্মচারীগণ।
উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় পরিচিতি সভায় নব নির্বাচিত সাংসদ মো.আবুল কালামকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট