1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন বিএনপি পরিচয়ে কোনো অপরাধী ছাড় পাবেনা মনোহরগঞ্জ প্রশাসনের পরিচিতি সভায়- আবুল কালাম এমপি প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর : আশা তাজুল ইসলামের ঢাকা দক্ষিণে প্রশাসক আব্দুস সালাম, উত্তরে মিল্টন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের  আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব  হিসাবসমূহে জমা রেখেছেন।

যেকোনও সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট