1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন বিএনপি পরিচয়ে কোনো অপরাধী ছাড় পাবেনা মনোহরগঞ্জ প্রশাসনের পরিচিতি সভায়- আবুল কালাম এমপি প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর : আশা তাজুল ইসলামের ঢাকা দক্ষিণে প্রশাসক আব্দুস সালাম, উত্তরে মিল্টন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা অনুষ্ঠিত

এম,নুরুননবী চৌধুরী সেলিম, ষ্টাফ রিফোর্টারঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এম,নুরুননবী চৌধুরী সেলিম, ষ্টাফ রিফোর্টারঃ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি মহোদয়ের সাথে মনোহরগঞ্জ উপজেলা কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত এমপি সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রমের মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার জন্য সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতা কামনা করেন।

নবনির্বাচিত এমপি আবুল কালাম বলেন- জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সহযোগিতায় লাকসাম-মনোহরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সেবা যেন দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের দোর-গোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আ রো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। পরিচিতি সভাটি ছিল আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত, যেখানে উন্নয়ন ভাবনা ও জনসেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন,সহ-সভাপতি, প্রফেসর আলী মর্তুজা,ইউসুফ ভূঁইয়া,আবুল বাসার কিরন,এস এম মুনসুর,এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট