1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে  বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণে আপাতত কোনো বাধা রইলো না বলে জানান আইনজীবীরা। এর আগে নির্বাচন কমিশন মোবাশ্বের আলম ভূঁইয়ার মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান একটি ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছিল।আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অপরদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান। পরে মোবাশ্বের আলমের আইনজীবী সাংবাদিকদের জানান, হাইকোর্টের এই আদেশের ফলে কুমিল্লা-১০ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইলো না। জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে বাদ পড়েছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি’র প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। মনোনয়ন ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। ওই আদেশের পর তিনি রিট করেন হাইকোর্টে। শুনানি শেষে আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেন। নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশন মোবাশ্বের আলম ভূঁইয়ার মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান একটি ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছিল।এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া। হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিএনপি’র মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট