1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

সোনারগাঁয়ে হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসংক্রান্ত হত্যা মামলায় যুবলীগের এক নেতা ও এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন—সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।

সোমবার (৫ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেফতার জাকির হোসেন পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপরদিকে খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নৌ-চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালু ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামি তিনি।

এ বিষয়ে ওসি মো. মহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতা-নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট