1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

উত্তরায় জুলাই রেবেলসের ২ সদস্যকে কুপিয়ে জখম

বিশেষ প্রতিবেদন:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পাবলিক কলেজের পাশে জুলাই রেবেলস সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- জুলাই রেবেলসের সদস্য রেজোয়ান ও ইয়াছিন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রেজোয়ানকে উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল ও ইয়াছিনকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জুলাই রেবেলসের সহসংগঠক শাহরিয়ার পারভেজ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের উত্তরা পূর্ব থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন দলবল নিয়ে জুলাই রেবেলস সংগঠনের কার্যালয়ে হামলা চালায়। সংগঠনের সংগঠক সাইফুল ইসলামকে টার্গেট করে এ হামলা চালায় তারা। এ সময় সাইফুল ইসলামকে কার্যালয়ে না পেয়ে সদস্য রেজোয়ান ও ইয়াছিনকে এলাপাতাড়ি কোপানো হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী বলেন, রেজোয়ান নামে জুলাই রেবেলস সংগঠনের এক সদস্য আহত হয়ে ইউএসবি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, উত্তরা ৮ নম্বর ও ৬ নম্বর সেক্টরের মাঝামাঝি রেললাইনের পাশে কার্যালয়টি অবস্থিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট