1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাকসামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, থানায় ভুক্তভোগী নারীর লিখিত ডায়েরি মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৫০ হাজার শিশু মনোহরগঞ্জে ঠিকাদার উধাও, তিন বছর ধরে বন্ধ রাস্তার কাজ শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে টিআর কাবিখা কাবিটা প্রকল্পের টাকায় বিএনপির উঠান বৈঠক

কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে টিআর কাবিখা-কাবিটা প্রকল্পের কমিশনের টাকায় বিএনপির উঠান বৈঠক করার অভিযোগ উঠেছে।
এব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায় আজ শুক্রবার বিকেল ৩টায় মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩,৪,৫ নং ওয়ার্ডের বিএনপির উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে আর এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই আসনের ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম।
আর এই প্রোগ্রামকে কেন্দ্র করে মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
বিএনপির এক নেতা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রোগ্রামের কথা বলে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলেছে এমনকি প্রবাসীদের থেকেও টাকা আদায় করেছে। তাছাড়া ইউনিয়নের চলমান টিআর কাবিখা কাবিটার ১২টি প্রকল্পের বরাদ্দকৃত প্রথম ধাপের বিল থেকে ৫ হাজার টাকা করে আদায় করে করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রকল্পের সভাপতি জানান, আমরা প্রকল্পের প্রথম বিল পেয়েছি বুধবার। এতো দিন দেখে এসেছি প্রকল্পের বিল দেয় উপজেলা থেকে, আর এবার এই বিল দিয়েছে ইউনিয়ন পরিষদে ডেকে এনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক। তারা বিএনপির প্রোগ্রামের খরচ বাবদ প্রতি প্রকল্প থেকে ৫ হাজার টাকা কেটে রেখে বাকি টাকা দিয়েছে। প্রোগ্রামের খরচ বাবদ টাকা কর্তনের বিষয়ে আপত্তি করলে তারা বলেন প্রজেক্ট করলে দিতে হবে বাধ্যতামূলক। তারা বলেন আমাদের থেকে যদি এতো টাকা কর্তন করে রাখে তাহলে আমরা কি কাজ করবো।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলা যুবদলের সিনিয়র এক নেতার একটি প্রকল্পের কাজ করেছে, তার থেকে ৫ হাজার টাকা কর্তন করায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সাথে তার ব্যাপক বাক-বিতণ্ডা হয়। তাছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের নামে টাকার একটি প্রকল্প রয়েছে।
এই বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট